বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিএনজি চালককে হত্যা, গভীর রাতে আটক-২


  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিএনজি চালককে হত্যা করার ৩ ঘন্টার মধ্যে ২ আসামীকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ। 


নোয়াখালীর চাটখিলে রাস্তায় যানজট সৃষ্টির প্রতিবাদ করায় সিএনজি চালিত এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার ৩ ঘন্টার মধ্যে ২ আসামীকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা ব্যাটারি চালিত অটোরিকশা চালক। 


ঘটনার বিবরনে জানাগেছে, মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত ৯ টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে, (চাটখিল- সোনাইমুড়ী) সড়কের পাঁচগাঁও ইউনিয়নের মোস্তান নগর এলাকার মহুরী মার্কেটে এ ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত সাখাওয়াত পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি উপজেলার চাটখিল বাজার থেকে নিজের সিএনজি চালিয়ে বাড়ি ফিরছিলেন।  যাত্রা পথে তিনি চাটখিল-সোনাইমুড়ী সড়কের মোস্তান নগর এলাকার মহুরী মার্কেট এলাকায় পৌঁছলে দেখেন কয়েকটা ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা রাস্তায় এলোমেলো ভাবে রাখা হয়েছে। এ কারণে রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে। তাৎক্ষণিক সিএনজি থামিয়ে তিনি এলোমেলো ভাবে রাস্তায় গাড়ি রাখার প্রতিবাদ করেন। এ নিয়ে অটোরিকশা চালক রাজুর সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজু ও তার বন্ধু সিএনজি চালক জাহাঙ্গীর, মুন্না এক সঙ্গে সিএনজি চালক সাখাওয়াতকে এলোপাতাড়ি কিল, ঘুষিসহ বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  


হত্যাকাণ্ডের পরপরই নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, পিপিএম (বার) ও চাটখিল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাসের সার্বিক দিক নির্দেশনায় অভিযানে নামে চাটখিল থানার পুলিশ।


গভীর রাতে চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার প্রধান আসামী আসামী রাজু (২৫), পিতা- মৃত নবী, সাং- হালিমাদিঘীর পাড় (নসু মিয়ার বাড়ী), জাহাঙ্গীর হোসেন (২০), পিতা- আকবর আলী, সাং- আবদুল্ল্যাহ মিয়ার হাট (চৌধুরী বাড়ী), পশ্চিম চরজব্বার ইউনিয়ন, থানা- চরজব্বার, বর্তমান হালিমাদিঘীর পাড় (দুলালের ভাড়া বাসা), থানা- চাটখিল, জেলা- নোয়াখালীদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৫ ঘন্টা ৬ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৫ ঘন্টা ১১ মিনিট আগে