সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপারেশন্‌স), বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয়ের হবিগঞ্জ জেলা পুলিশ অফিস ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন”

“অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপারেশন্‌স), বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয়ের হবিগঞ্জ জেলা পুলিশ অফিস ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন”


০৪-১০-২০২৩খ্রি. বুধবার জনাব মোঃ আতিকুল ইসলাম, বিপিএম-বার, পিপিএম-বার, অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয় হবিগঞ্জ জেলা পুলিশ অফিস ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন উপলক্ষে অত্র জেলায় আগমন করলে ফুল দিয়ে বরণ করে নেন অত্র জেলার পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি। এ সময় উপস্থিত ছিলেন জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, মাননীয় ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট মহোদয়।


অ্যাডিশনাল আইজি মহোদয় সুসজ্জিত অভিবাদনের মধ্য দিয়ে মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। এ সময় অ্যাডিশনাল আইজি মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।


অভিবাদন ও সালাম গ্রহণ শেষে মাননীয় অ্যাডিশনাল আইজি মহোদয় হবিগঞ্জ জেলা রিজার্ভ অফিস ও পুলিশ অফিস পরিদর্শন করেন ও বৃক্ষরোপন অভিযানে অংশ নেন। 


পরিদর্শন শেষে অ্যাডিশনাল আইজি ও ডিআইজি মহোদয়কে শুভেচ্ছা স্মারক তুলে দেন পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়।


পরে অ্যাডিশনাল আইজি মহোদয় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। 


এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল হান্নান, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ, জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),হবিগঞ্জ, জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, জনাব নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, ডাঃ তামান্না বেগম, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, হবিগঞ্জ, ডিআইও-১, ডিএসবি, হবিগঞ্জ, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

আরও খবর