দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু অসুস্থ বাবার চিকিৎসা ও সম্পত্তি নিয়ে স্বজনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সহযোগিতা চান সাগর আশাশুনিকে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে জেসমিন আক্তারের প্রার্থিতা ঘোষণা শান্তিগঞ্জের জয়কলস ইউপি নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের খাদেম হতে চান হাফিজ শফিক উদ্দিন

ভূমিসেবার ফি এখন অনলাইনে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-10-2022 08:29:54 am

সংগৃহীত ছবি


সারা দেশের ভূমিসেবার ফি আগামীকাল রোববার থেকে অনলাইনে জমা দিতে হবে। ই-নামজারি বাস্তবায়নের অংশ হিসেবে রেকর্ড সংশোধন, খতিয়ান সরবরাহ ও নামজারির ফি নগদ অর্থে পরিশোধ করা যাবে না। এসব অর্থ অনলাইনে মোবাইল ওয়ালেট কিংবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেই পরিশোধ করতে হবে। 


গতকাল শনিবার ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি ১ হাজার ১০০ টাকা এবং নামজারি ফি ১ হাজার ১৭০ টাকা শুধু অনলাইনে গ্রহণের জন্য ভূমিসেবা প্রদানকারী অফিসসমূহকে আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ডিসিআর ও খতিয়ানের কোনো ভুল সংশোধনের জন্য কোনো ফি দিতে হবে না। 


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ রোববার থেকে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংশ্লিষ্ট ভূমি অফিসে রেকর্ড সংশোধন, খতিয়ান সরবরাহ ও নামজারি ফি আর নগদ অর্থে গ্রহণ না করার বিষয়টি কার্যকরের মধ্য দিয়ে ভূমি ব্যবস্থাপনায় ক্যাশ লেস ই-নামজারি বাস্তবায়িত হবে। 


বিজ্ঞপ্তিতে নামজারি চূড়ান্তভাবে মঞ্জুর হলে জটিলতা এড়াতে দ্রুত কিউআর কোডযুক্ত অনলাইন ডিসিআর সংগ্রহ করার জন্য পরামর্শ দেওয়া হয়।

আরও খবর