রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সম্প্রতি প্রতিশ্রুতি জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন সহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকার সমূহ চলতি অক্টোবরের মধ্যে বাস্তবায়নের দাবিতে নীলফামারীর ডোমারে হিন্দু সম্প্রদায়ের তিন সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ই অক্টোবর) সকালে উপজেলার কেন্দ্রীয় হরিসভা মন্দির থেকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও ক্ষত্রিয় সমিতির যৌথ আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনওয়ারী মোড়ে মানববন্ধনে মিলিত হয়।

তাপস কুমার অধিকারীর সঞ্চালনায় ও আয়োজক সংগঠনগুলোর উপদেষ্টা গোরাচাঁদ অধিকারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ডোমার উপজেলা সভাপতি মনোরঞ্জন রায়, সাধারণ সম্পাদক দিলীপ কুমার মুখোপাধ্যায়, ডোমার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক দেবব্রত রায় তপু, ডোমার উপজেলা ক্ষত্রিয় সমিতির আহ্বায়ক জগবন্ধু রায়, প্রধান শিক্ষক রমনী কান্ত রায় প্রমূখ।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা চলতি অক্টোবর মাসেই জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকার সমূহ বাস্তবায়নের জোর দাবি জানান।

Tag
আরও খবর