কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বাঘায় বৃদ্ধের লালসার শিকার কিশোরী এখন অন্ত:সত্তা

রাজশাহীর বাঘায় ৬৫ বছর বয়স্ক এক বৃদ্ধের লালশার শিকার  ১৩ বছরের এক কিশোরী অন্ত:সত্তা। তাকে চার মাসের অন্ত:সত্তা অবস্থায় রামেক হাসপাতেলের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভুগীর পিতা। অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার (৫-অক্টবর) রাতে ধর্ষক মোজাহার আলী(৬৫)কে গ্রেপ্তর করেছে পুলিশ। চারমাস আগে  উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ বিনিময় পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ বিনিময় পাড়া গ্রামের মৃত বদর আলীর ছেলে মোজাহার আলী (৬৫) চারমাস পূর্বে একই গ্রামের এক কিশোরী মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে গেলে তাকে জোর পুর্বক ধর্ষণ করে। বিষয়টি কাওকে না বলার জন্য হুমকি দেন । নিরুপায় হয়ে ভুক্তভোগী কিশোরী বিষয়টা গোপন রাখে।

এদিকে ধর্ষিত কিশোরীর পেটে বাচ্চা এলে তার পরিবারের লোকজন বিষয়টি জেনে যান। এরপর ঐ কিশোরীকে তার বাবা-মা ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে চার মাসের অন্ত:সত্তা বলে জানিয়ে দেন। কিশোরীর বাবা ৫ অক্টোম্বর বৃহস্পাতবার বাঘা থানায় একটি  ধর্ষনের মামলা করেন।  রাতে ধর্ষক মোজাহার আলীকে পুলিশ গ্রেফতার করে ।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল ইসলাম জানান, এ ঘটনায় একটি  ধর্ষনের মামলা হওয়ার পরক্ষনে অভিযুক্ত আসামী মোজাহার আলীকে রাতে গ্রেপ্তার করা হয়। শুক্রবার  আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কিশোরীকে রামেক হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস-সেন্টার-(ওসিসি)তে ভর্তি রাখা হয়েছে।


Tag
আরও খবর