সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুঠিয়ার বানেশ্বরে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সভাপতির মারামারিতে সভাপতি আহত


পুঠিয়ার বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সভাপতির মারামারিতে প্রতিষ্ঠানটির সভাপতি মাহাবুর রহমান বাবু (৫৫) আহত হয়েছে। আহত মাহাবুবুর রহমান বাবু উপজেলার বানেশ্বর এলাকার সমসের আলীর ছেলে। রবিবার (২ অক্টোবর) সকাল সড়ে ৮টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষর রুহুল আমিনের ভাড়া ববাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী সুত্রে জানাগেছে, দীর্ঘ দিন ধরে প্রতিষ্ঠানটির সভাপতি ও অধ্যক্ষর মধ্যে বিরোধ চলছিলো। প্রতিষ্ঠানের সভাপতি মাহাবুবুর রহমান বাবু বলেন, আমি অধ্যক্ষকে দূর্নীতির দায়ে বরখাস্ত করি। এ কারণে তিনি বিভিন্ন সময় আমাকে হত্যার চেষ্টা চালায়। আজ সকালে আমি বানেশ^র হাটের অধ্যক্ষর বাড়ির সংলগ্ন একটি সরকার ওয়েল এন্ড ডাউল মিলে তেল নিতে যাই। এসময় অধ্যক্ষ রুহুল আমিন তার স্ত্রী ও তার ভাই আমাকে দেখতে পয়ে আমার উপর হামলা চালায়। এসময় অধ্যক্ষ রুহুল আমিনের ভাই তার হাতে থাকা ধরালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় আমার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। এছাড়াও অধ্যক্ষ রুহুল আমিন জানান, সকালে আমার বাড়ির সামনে এসে সভাপতি চিৎকার ও গালমন্দ শুরু করে। এসময় আমি তার গালমন্দ শুনে নিচে নেমে আসি। এসময় সভাপতি আমার কলার ধরে মারধোর শুরু করেলে আমরা স্ত্রী বিয়য়টি দেখতে পেয়ে আমাকে বাঁচাতে এগিয়ে আসে। এসময় দুই জনের ধস্তাধস্তির এক পর্যায়ে লোকজন এগিয়ে এসে আমাদের ছাড়িয়ে দেয়। তবে সভাপতিকে ধারালো অস্ত্রের আঘাত করার বিষয়টি তিনি মিথ্যা বলে তিনি অভিযোগ করেন। এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, দুই পক্ষই থানায় এসেছে। তাদের অভিযোগ দেখে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।


Tag
আরও খবর