৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর

টানা বৃষ্টি বর্ষনে ক্ষতির শেষ নেই গাজীপুরের শ্রীপুরে।

ভেঙে যাওয়া রাস্তার ছবি;-

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে এক টানা ২১ ঘন্টা ভারি বৃষ্টি হওয়ায় ক্ষতি হয়েছে বেশ কিছু এলাকায়। বিশেষ করে উল্লেখ্য বরমী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গিলাশ্বর টু ৫ নং ওয়ার্ড খলারটেক গ্রামের সংযোগ আঞ্চলিক রাস্তার কালভাট ভেঙে চুর্ণ বিচুর্ণ হয়ে গেছে। 


খলারটেক এলাকার হাসিবুর রহমান বলেন রাস্তার এমন বেহাল দশা দেখে সত্যি খুব কষ্ট  লাগতেছে। বরমী ইউনিয়ন ৫নং ওয়ার্ড ( খলারটেক)  এর কোমলমতি  ছাত্র- ছাত্রী যারা গিলাশ্বহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাতখামাইর উচ্চ বিদ্যালয়ে যায়। এমন বেহাল রাস্তা দিয়ে ৫/১০ বছরের বাচ্চাদের স্কুলে যাওয়া আসা সম্ভব হবেনা। এতে করে তারা লেখাপড়া থেকে পিছিয়ে পড়ার আশংকা  আছে। তার সাথে অনেকেই কর্মের জন্য গার্মেন্টস,  রিক্সা,  আটো, ছোট বড় যানবাহন এই রাস্তা দিয়ে যায়।  তাই  সুশিল সমাজের এর দৃষ্টি আকর্ষণ করছি যেন রাস্তা খুবই দ্রুত মেরামত করা হয়। এতে করে কয়েক গ্রামের সমস্যা দূর হবে।


এ বিষয়ে গিলাশ্বর এলাকার লোকজন বলেন, এই রাস্তা টা অনেক গুরুত্বপূর্ণ তার প্রধান কারণ হচ্ছে খলারটেক গ্রামের ছেলে মেয়েরা গিলাশ্বর গ্রামের প্রাইমারী স্কুল এবং বালিকা দাখিল মাদ্রাসায় পড়াশোনা করে। তাই রাস্তা মেরামত না করলে এই সমস্ত কোমলমতি শিশুদের ভবিষ্যৎ খারাপ এর দিকে চলে যাবে বলে মনে করছেন এলাকা বাসীরা।


এ বিষয়ে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সাথে মুটোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বর্তমান বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের দ্বন্দ্বে  আর্থিক অনুদান বন্ধ। তবে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন এই বিষয় টা নিয়ে উপজেলার দায়িত্বশীল দের সাথে কথা বলে এবং আমার ব্যাক্তিগত অর্থে একটা ব্যাবস্থা গ্রহন করবো। তবে একটু সময় দিতে হবে। 


এ বিষয়ে দুই এলাকার লোকজনের দাবী উক্ত বিষয় টি যেন আমলে নিয়ে অতি দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু করেন। এবং কোমলমতি শিক্ষার্থীদের যাওয়া আসার জন্য সুযোগ করে দেয়।

আরও খবর