রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

শনিবার (৭ই অক্টোবর) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সোনালী ব্যাংক লিমিটেডের ডোমার শাখার ব্যবস্থাপক পঙ্কজ কান্তি রায়, ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু প্রমূখ।

এসময় সদ্য চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে ধারণা প্রদান ও বিষদ আলোচনা করা হয়। সভায় উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর