সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

জয়পুরহাটে বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরুস্কার বিতরণ

জয়পুরহাটে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানো এবং গ্রামীন পর্যায়ে বসবাস করা যুব সমাজকে খেলাধূলামুখী করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে জয়পুরহাট স্টেডিয়ামে জামালপুর ফুটবল দল ও জয়পুরহাট পৌরসভা ফুটবল দলের মধ্যে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার ৩২ টি ইউনিয়ন ও ৫ পৌরসভামিলে মোট ৩৭ টি ফুটবল দল অংশ গ্রহনে ফাইনালে জয়পুরহাট পৌরসভা ফুটবল দল বনাম জামলপুর ইউনিয়ন ফুটবল দল মুখোমুখি খেলে একটি করে গোল করলেও শেষ পর্যন্ত ট্রাইবেকারে ৩-৫ গোলে পৌরসভা ফুটবল দল বিজয়ী হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান।

জেলা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আ.লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইশতিয়াক আলম, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, দোগাছী ইউপি চেয়ারম্যান সামছুল আলম সুমন, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খানসহ অন্যান্যরা।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি ও পুরুস্কার তুলে দেন।

আরও খবর