রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

মণিরামপুরের মশিয়াহাটীতে দুর্গাপূজার বৃহৎ আয়োজন জেলা পুলিশ সুপারের স্বপরিবারে পুজা মন্ডপ পরিদর্শন

যশোরের মণিরামপুর ও অভয়নগর উপজেলার ৯৬ গ্রামের প্রাণকেন্দ্র বলে খ্যাত মশিয়াহাটীতে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসবের মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শনিবার শুরু হয়েছে। মহাষষ্ঠীতে পুজামন্ডপ পরিদর্শন করেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার।

শনিবার রাত সাড়ে ১১ টায় স্বপরিবারে আসেন ঐতিহ্যবাহী মশিয়াহাটী সর্বজনীন দূর্গা মন্দিরে। দূর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়ের হাতে তুলে দেন পুজার উপঢৌকন। এবারের দূর্গোৎসবে তৈরি হয়েছে দর্শনীয় প্রতিমা ও প্যান্ডেল, করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। দুই উপজেলার ১৪ গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের একমাত্র দুর্গাপূজা উদ্যাপিত হয় মশিয়াহাটীতে। মন্ডপের মূল গেট থেকে রাস্তার দুইপাশে প্রায় এক কি.মি জুড়ে রয়েছে মশিয়াহাটীর স্বপ্না ডেকোরেটর ও লাইটিং এর আলোকসজ্জা। অতিথিদের অভ্যর্থনার জন্য রয়েছে নির্দিষ্ট একটি মঞ্চ ও প্যান্ডেল। অভ্যর্থনা মঞ্চে বক্তব্য কালে জেলা পুলিশ সুপার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকলে নির্বিঘ্নে পুজা উদযাপন করুন, আনন্দ উৎসব করুন, বাংলাদেশ পুলিশ আপনাদের সাথে রয়েছে।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলাল হুসাইন, এসপি (সার্কেল) আশেক মামুন সুজা, মণিরামপুর থানার ওসি (সার্বিক) নূর-এ-আলম সিদ্দিকি, নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ আতিকুজ্জামান, ফাল্গুন মন্ডল, শংকর রায়, সাংবাদিক রিপন হোসেন সাজু সহ পুজা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মশিয়াহাটী সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি শেখর চন্দ্র রায় জানান, ৯৯তম বছরে এবারের পুজা উদযাপিত হচ্ছে তাই আয়োজন কিছুটা কম। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর শততম বছরের আয়োজন হবে দেশসেরা।

আরও খবর