দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

বাকী না দেয়ায় দোকান ভেঙ্গে দিল দুষ্কৃতীরা

দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের মুরাদপুর সাহেবডাঙ্গা বাজারে ছোট্ট পান দোকান ও ডিম বেঁচে জীবিকা নির্বাহ করে মোঃ সিরাজুল ইসলাম।কিন্তু বাকীতে পান সুপারি বিক্রি করতে রাজি না হওয়ায়  অত্র ইউনিয়নের কতিপয় দুষ্কৃতীকারি শুক্রবার রাত ৮টা ৩০মিনিটে বাজারে প্রবেশ করে সিরাজুল ইসলামের টিন দিয়ে করা পান সিগারেটের দোকানটি ভেঙে মালামাল তছনছ করে ব্যাপক ক্ষতি সাধন করে এবং বড় ধরনের ক্ষতি করার ভয় দেখিয়ে চলে যায় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় এছাড়া ও এসময় তারা অভিযোগ করে বলেন আমরা মোবাইলে খবর দেখায় তাদের মধ্যে কিযেন বিরুপ প্রতিক্রিয়া কাজ করে।আর এর সুবাদেই দোকান ভাংচূড় করে।
এই মর্মে মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় পিতা মৃত জমিল উদ্দিনের ছেলে মোঃ নুরু(৪৫),মোঃ জমির উদ্দিন মেকারের ছেলে মোঃ  জামান(২৮),মৃত আশরাফ আলীর ছেলে মোঃ রিয়াজুল ইসলাম,নেরু মোহাম্মদের ছেলে মোঃ রবিউল ইসলাম (৩৫)এবং মৃত আতাবুদ্দিনের ছেলে মোঃ মোনাব্বর(৪০)এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।দায়েরকৃত অভিযোগসুত্রে জানা যায় উক্ত বিবাদীরা বাকিতে পান সুপারি খেতে আসলে তাদের বাকি না দেয়ায় পরিকল্পিতভাবে দোকান ভাংচূড় করে ক্ষতিসাধন করেছে।এরুপ কাজের সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম।জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বনটি সন্ত্রাসীরা ভেঙে দেয়ায় বর্তমানে দুর্বিসহ দিন কাটাচ্ছে মোঃ সিরাজুল ইসলাম বলে মন্তব্য করেন এলাকাবাসী ।



Tag
আরও খবর