বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

আমেরিকার অনেক মানুষ দুবেলা ভাত খেতে পারেনা

আমেরিকার অনেক মানুষ দুবেলা ভাত থেকে পারেনা



আমেরিকার অনেক মানুষ দুবেলা ভাত খেতে পারেনা, শুধু আমাদের ওপর খবরদারি: এমপি একরাম


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী আমেরিকার সমালোচনা করে বলেছেন,আমেরিকার অনেক মানুষ আছে যারা দুবেলা ভাত থেকে পারেনা। এগুলো আপনাদের নলেজে আনা উচিত।  শুধু আমাদের ওপর খবরদারি।  আমরা ছোট্র একটি দেশ, পড়ে আছি একটা সাইডে। আমাদের নেত্রী চেষ্টা করছে এ দেশটাকে ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান।  


রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে জেলা কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।  


একরাম বলেন, প্রতিদিন আমেরিকাতে ২ থেকে আড়াই লক্ষ লোক ফুটপাতে ঘুমায়। কিন্ত ওরা খবরদারি করতে, আমাদের সাথেই বড় লোক দেখাতেই পারে। ওই দেশের ২ লক্ষ লোক প্রতিদিন ফুটপাতে ঘুমায়, ভাঙ্গা গাড়ির মধ্যে ঘুমায় এবং কিছু না পেলে ফুটপাতের মধ্যে কাইত হয়ে ঘুমায়।

 

তিনি আরো বলেন, আপনাদের দুবেলা না খেয়ে থাকতে হয়না।  ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এ কারণে সারা বিশ্বে খাদ্য হাহাকার, জিনিসপত্রের হাহাকার।  আমাদের মত লোক প্রতিদিন প্রচুর টাকা মানুষকে বিলি করতাম। এখন অতটুকু পারিনা।  


আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লার আনসার ও ভিডিপির পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে জেলা সমাবেশে আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহবুবুব, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো.ইব্রাহীম, র‍্যাব-১১-এর সিপিসি-৩-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো.মাহবুবুর রহমান প্রমূখ।

আরও খবর