শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

রামু সরকারি কলেজের শিক্ষার্থীরা শ্রেণীভেদে ২০-২৫ টাকা মাসিক বেতন পরিশোধ করবে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার ৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, অাজ থেকে রামু সরকারি কলেজের শিক্ষার্থীরা সরকারি বিধি মতে শ্রেণীভেদে মাসিক বেতন ২০ টাকা/২৫ টাকা হারে পরিশোধ করবে।


তিনি বলেন, পড়ালেখায় মনোযোগী থাকলে ভবিষ্যতে যে কোন উচ্চ পদে আসীন হওয়া যায়। তবে নিজেকে গড়ে তুলতে কোন খারাপ বন্ধুর পাল্লায় পড়া যাবেনা। এমপি কমল বলেন, শিক্ষা অর্জনের সাথে প্রত্যেক শিক্ষার্থীর দক্ষতা অর্জন প্রয়োজন, এ দক্ষতা অর্জনে কম্পিউটার শিক্ষার বিকল্প নাই।


জীবনে সফলতা আনতে কঠোর পরিশ্রম করতে হবে। কারন সফলতার সাথে আর্থিক সংগতি জড়িত। তিনি বলেন, প্রত্যেককে এখন থেকেই লক্ষ্য স্তির করে এগিয়ে যেতে হবে।



রবিবার (৮অক্টোবর) দুপুরে কক্সবাজারের রামু সরকারি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল এ কথা বলেন।



রাজনীতিতে সক্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, রাজনীতি করতে হলে পড়ালেখায এগিয়ে যেতে হবে। ভালো লেখাপড়া জানা ব্যক্তিরাই রাজনীতিতেও ভালো করে। রাজনীতি করতে হলে দেশকে ভালবাসতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে, শেখ হাসিনাকে জানতে হবে।



জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করে আজ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। উন্নয়নে এগিয়ে যাওয়ার ধারা অব্যাহত রাখতে সকলকে জননেত্রী শেখ হাসিনার সাথে থাকার আহবান জানান এমপি কমল।


রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ইজত উল্লাহ ও মানসী বড়ুয়া।


এসময় রামু সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হক, সহকারী অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, আ. ম. ম. জহির, ইশরাত জাহান দুলালী, আকতার জাহান কাকলী, ছলিম উল্লাহ, কিশোর পাল, মাহমুদুল হাসান তৌহিদ, অহিদুল কবির প্রমুখ শিক্ষক উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি রামু সরকারি কলেজের চারতলা বিশিষ্ট শেখ হাসিনা ভবন (আইসিটি) উদ্বোধন করেন এবং কলেজের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন।

Tag
আরও খবর