সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ


নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুর বাড়ি থেকে এক যুবকের  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহত মো. ছালা উদ্দিন (৩১) উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্গ্যা গ্রামের আতর আলীর ছেলে। 


সোমবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চর বাগ্গা এলাকায় থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।


পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে ছালা উদ্দিনকে গতকাল রোববার রাতে শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে। 


নিহতের বড় ভাই আবুল বাসার ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছেন। নিহতের ১০ বছরের ও ৫ বছরের দুইটি সন্তান রয়েছে। নিহত ছালা উদ্দিনের স্ত্রী আজিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নিয়ে গেছে পুলিশ।


নিহতের বড় ভাই আবুল বাসার অভিযোগ করে বলেন, চার-পাঁচদিন আগে পারিবারিক বিষয়ে মনোমালিন্যের এক পর্যায়ে তার ছোট ভাই স্ত্রী আজিমা খাতুনকে (২৬) চড়-থাপ্পড় দেন। যার জের ধরে তিনি (স্ত্রী) বাপের বাড়িতে চলে যান। তার বাবার বাড়ির লোকজন এলাকায় রাজনৈতিকভাবে প্রভাবশালী। যার দরুন ঘটনার পর তারা তার ভাইকে নানা হুমকি-ধমকি দেন। বাসার অভিযোগ করে বলেন, রোববার রাতে তার ভাইয়ের স্ত্রী তার ভাইকে ফোন করে দুই সন্তানের দিকে তাকিয়ে সংসার টিকিয়ে রাখার অনুরোধ জানিয়ে তাকে (ছালা উদ্দিন) শ্বশুর বাড়িতে যেতে বলে। এরপর রাত আনুমানিক এগারোটার দিকে তার ভাই বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যান। এরপর আজ সকালে তার ভাইয়ের স্ত্রীর বড় বোন তাকে ফোন করে বলেন, আপনার ভাই ফাস দিছে, তার লাশ নিয়ে যান। 


বাসার অভিযোগ করেন, শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে তার ভাইকে খবর দিয়ে তাদের বাড়িতে নিয়ে হত্যা করে লাশ ঘরের ভেতর ঝুলিয়ে রেখেছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


তবে নিহত ছালা উদ্দিনের স্ত্রী আজিমা খাতুন দাবি করেন, রোববার রাতে তার স্বামী তাকে ফিরিয়ে নিতে তাদের বাড়িতে আসেন। কিন্তু তখন তিনি বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন, তার অসুস্থ বড় ভাইয়ের বাড়িতে। সকালে তিনি বাবার বাড়ি ফিরে দেখেন ঘরের ভেতর তার স্বামীর লাশ ঝুলছে। তখন তিনি চিৎকার দিয়ে ঘটনাটি বাড়ির লোকজনকে জানান।


 চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে সকালে পুলিশ শ্বশুর বাড়ি থেকে জামাতা ছালা উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে সুরতহাল প্রতিবেদন তৈরীকালে নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর