চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় নেত্রকোণা-১ আসনের মনোনয়ন প্রত্যশীর সংবাদ সম্মেলন

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 10-10-2023 08:47:42 am

কলমাকান্দায় নেত্রকোণা-১ আসনের মনোনয়ন প্রত্যাশীর সংবাদ সম্মেলন


মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা


নেত্রকোণা জেলার কলমাকান্দায় নেত্রকোণা-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রফিকুজ্জামান খোকন সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) উপজেলার ডায়ারকান্দা বাজারে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।


সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রফিকুজ্জামান খোকন  সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের ধারাবাহিক বর্ননা দিয়ে বলেন আওয়ামী লীগ সরকার জনগনের ব্যাপক উন্নয়ন ও জনকল্যাণ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন তৃণমূল কর্মী হিসাবে নেত্রকোণা-১(কলমাকান্দা-দূর্গাপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন আমাকে মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটে জয়ী হয়ে দলকে আসনটি উপহার দিতে পারবো বলে আশাবাদী।


স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমাকে মনোনয়ন না দিলেও নৌকা নিয়ে  যিনিই  প্রার্থী হবেন  আমি তাকে নিয়েই নির্বাচনে ঝাঁপিয়ে পড়বো। 


সংবাদ সম্মেলনে নেত্রকোণা ও কলমাকান্দার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। এছাড়াও সংবাদ সম্মেলন শেষে এলাকার শত শত লোক মোঃ রফিকুজ্জামান খোকনের প্রার্থীতা দাবী করে বিশাল মিছিল করেছেন।

Tag
আরও খবর