আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মোরেলগঞ্জে জিউধরায় পুল মেরামতের অভাবে দুর্ভোগে ৫ গ্রামের বাসিন্দা

মোরেলগঞ্জে জিউধরায় পুল ভেঙে খালে

বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নের একরাম খালী গ্রামের মোস্তফা শেখের বাড়ির সামনের  কাঠের পুলটি ভেঙে  শত শত শিক্ষার্থী এবং হাজারো গ্রামবাসী চরম ভোগন্তিতে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, ১২নং জিউধরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একরাম খালী খালের এটি একটি জনগুরুত্বপূর্ণ পুল। এ পুল দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার লোক যাতায়াত করে। ৯৭নং একরাম খালী  সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউসুফিয়া দাখিল মাদ্রাসা,  এমরান খান বাজার, জিউধরা বাজারে যেতে পুলটি ব্যবহৃত হয়। এ পুল দিয়ে একরাম খালী, জিউধরা, মঠবাড়ি, ঠাকুরুনতলা, চন্দনতলা এই ৫ গ্রামের  হাজার হাজার বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছে। তাদেরকে ৪ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হয় এখন। ফলে বাড়তি কষ্টের পাশাপাশি  সময়ও নষ্ট  হচ্ছে ভুক্তভোগী গ্রামবাসীর। রোগী-বৃদ্ধ-নারী-শিশুরা পড়েছে আরও বিপাকে।

ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হারুন হাওলাদার জানান, জনগুরুত্বপূর্ণ এ পুলটি দুই সপ্তাহ পূর্ব ভেঙে  পড়ে পাঁচটি গ্রামের বাসিন্দাদের চরম দুর্ভোগ সৃষ্টি করেছে।  আগে এটি কয়েকবার মেরামত করা হয়েছিল,  বর্তমান অবস্থা পরিষদ চেয়ারম্যানকে জানিয়েছি।

স্থানীয় পবিত্র  মন্ডল সহ আরও কতিপয় গ্রামবাসী জানান, এ পুলটি ভেঙে যাওয়ায় তাদের দুর্ভোগের শেষ নেই। এতে যেমন এলাকাবাসী কষ্টের শিকার  হচ্ছে  তেমনি সময়ও নষ্ট  হচ্ছে ।

এ বিষয়ে জিউধরা ইউপি চেয়ারম্যান  বলেন, পুলটি জনগুরুত্বপূর্ণ হওয়া স্বত্বেও বরাদ্দ না থাকায় আমার কিছুই  করার নেই এখন।

উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, পুলটি ভাঙার ব্যাপারে তিনি   অবগত নন। 

এদিকে, গ্রামবাসীদের দাবি এটি দ্রুত মেরামত না করলে বর্ষার এ মৌসুমে  অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হবে কোমলমতি শিক্ষার্থী সহ নারী-বৃদ্ধ সবাইকে।

Tag
আরও খবর