উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এলজিইডির কর্মকর্তা নিহত

কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে সিএনজি অটোরিক্সা। এতে নিহত হয়েছে জুহুরুল হক নামে সিএনজি অটোরিক্সার এক যাত্রী। তিনি উখিয়া উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী।


বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টার দিকে উখিয়া-টেকনাফ সড়কের রাজাপালং হিজলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে।



প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে দ্রুতগামী যাত্রীবাহী সমুদ্রতরী পরিবহনের একটি বাস বিপরীত থেকে যাওয়া সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ওই অটোরিক্সা। ধাক্কায় সিএনজি অটোরিক্সার চালকসহ ৫ জন যাত্রীই আহত হয়।


পরে তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার জুহুরুল হককে মৃত ঘোষণা করেন।


নিহতের পরিচয় নিশ্চিত করে উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহত ৪ জনকেই কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

Tag
আরও খবর