চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

হাতীবান্ধায় এক ব্যক্তির মৃত্যু ট্রেনের ধাক্কায়


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ (৬৫) নামে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।


আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের উপজেলার কারবালা দিঘির পাড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের মৃত কিচমত আলীর ছেলে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, রেল লাইনের ধারে বসে ছিলেন কৃষক আব্দুল মজিদ। তিনি কানে কম শুনতেন, চোখে কম দেখতেন। কারবালা দিঘির পাড় এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী গামী একটি লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়। 


এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 


হাতীবান্ধা আবাসিক মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর