ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেছেন, নির্বাচনের নামে তামাশা করতে দেওয়া যায় না


জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেছেন, 'জাতীয় পার্টি মানেই উন্নয়ন।
উন্নয়নের জন্য জাতীয় পার্টির বিকল্প নেই। উন্নয়ন কাকে বলে, সেটা জাতীয় পার্টির শাসনামলে দেখেছেন দেশবাসী। আওয়ামী লীগ উন্নয়নের নাম ভাঙিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে।নির্বাচনের নামে তামাশা করতে দেওয়া যায় না।
সেকারণেই আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বিকল্প নেই।'
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে জাপা নেতা মোস্তফা আল মাহমুদ বলেন, 'প্রতারণার সময় শেষ। উন্নয়নের নামে আপনারা মহাদুর্নীতি কায়েম করে যাচ্ছেন। এটা আর মানা যায় না। আপনাদের লুটপাটের ফিরিস্তি দেশবাসী মনে রাখবে। উন্নয়নের নামে সাগরচুরি বন্ধ করতে হবে। টেকসই উন্নয়নের জন্য জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করতে হবে। লুটপাটের স্বর্গরাজ্য থেকে দেশকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগের নেতাদের মানুষ বিশ্বাস করতে চান না। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চান।'

আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসন থেকে এমপি প্রার্থী হিসেবে নিজে অংশ নিবেন উল্লেখ করে মোস্তফা আল মাহমুদ আরও বলেন, 'গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে এ আসনটি ছেড়ে দিয়েছিলাম। এবার আর ছাড় দেওয়া হবে না। এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানানোর জন্য অপেক্ষায় আছেন। হাজার হাজার মানুষ প্রতিদিন লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করছেন।'

জাপা নেতা মোস্তফা আল মাহমুদ বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। ভোট দেওয়ার জন্য অধীর অপেক্ষায় আছেন। অতীতে নির্বাচনের ভোট নিয়ে মানুষ খুশি নয়। মানুষ তাঁদের ভোটাধিকার চায়। ভোটের মাধ্যমেই একমাত্র জনগণের মনোনীত প্রার্থী জনপ্রতিনিধি হতে পারে। জনগণের প্রার্থী জনপ্রতিনিধি না হলে, জনগণের অধিকার ভূলুণ্ঠিত হয়। সার্বভৌমত্বই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের মূলবৈশিষ্ট। জনগণই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের মালিক। জণগণ ভোট দিয়ে যাঁদের নির্বাচিত করবেন, তাঁরাই সরকার গঠন কবে, তাঁরাই ক্ষমতায় থাকবে এবং তাঁরাই দেশ পরিচালনা করবে। এটাই হচ্ছে গণতন্ত্রের মূলভিত্তি। আজ আমরা সেই গণতন্ত্র থেকে অনেক দূরে। ইসলামপুরবাসী লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে জাতীয় পার্টি প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে শক্তিশালী অবস্থা সৃষ্টি করেছে। আগামীতে জনগণ যদি সুযোগ পায়, তবে  ব্যাপক ভোটের ব্যবধানে লাঙ্গল প্রতীককেই
বিজয় করবে।'

এদিন উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মোস্তফা আল মাহমুদ।

গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু, সহসভাপতি ফেরদৌস সরকার,  হারুনুর রশিদ হারুন এবং  সভাপতি জুয়েল সরকার।

উল্লেখ্য, ইসলামপুর উপজেলা এবং জামালপুর জেলা জাতীয় পাটিরও সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন মোস্তফা আল মাহমুদ। তিনি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসন থেকে নির্বাচনে অংশ নিলেও শেষ পর্যন্ত তাঁর প্রার্থীতা প্রত্যাহারে করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরিদুল হক খান দুলালকে সমর্থন দেন।










আরও খবর