লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

দুর্গাপুরে বেড়েছে শিশুডুবির ঘটনা

google

দুর্গাপুরে বেড়েছে শিশুডুবির ঘটনা


বর্ষাকাল আসলেই দেশে বেড়ে যায় নৌকাডুবি, শিশু ডুবির ঘটনা। বন্যাপ্রবল এলাকাগুলোতে তো কোন কথাই নাই। এটা যেন নিত্যদিনের ঘটনা। নেত্রকোনার বেশ কয়েকটি থানা এর ঝুঁকি তূলনামূলক বেশি। যার মধ্যে উল্লেখযোগ্য স্থানে আছে দুর্গাপুর থানা। গত কয়েকদিন যাবত দুর্গাপুরে বেড়েছে শিশুডুবির ঘটনা। অধিকাংশই না ফেরার দেশে!

তারই পথ দুর্গাপুরে বাড়ির সামনে পুকুরের পানিতে ডুবে সাফায়েত নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্গাপুর কুল্লাগড়া ইউনিয়নের নালিয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাফায়েত ঐ গ্রামের ফরিদ মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেলে সবার অগোচরে সাফায়েত বাড়ির সামনের একটি পুকুরে পরে যায়।

পরে বাড়ির লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার এসআই আবদুল হান্নান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছে, 'পানিতে শিশুডুবি এড়াতে বাড়ির আশপাশে থাকা গর্ত ভরাট করা। প্রয়োজনে বেড়া দেওয়া। যেন শিশুরা সেখানে বা যেতে পারে। সবসময় বাচ্চাদের প্রতি খেয়াল রাখা।'