মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন একঝাঁক তারকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-10-2022 05:33:49 am



◾ বিনোদন ডেস্ক 


৯ মাস মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার পর গত ১৭ আগস্ট দেশে ফেরেন চিত্রনায়ক শাকিব খান। কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল ফের মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। বরাবরের মতো এবারও নিউইয়র্কে বসবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আসর। আর তাতে যোগ দিতেই তাঁর এই সফর হওয়ার কথা ছিল। তবে আপাতত যুক্তরাষ্ট্রে যাওয়া হচ্ছে না শাকিবের। নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকবেন দেশে, এ কারণে যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। 



ছবি: তানজিন তিশা


শাকিব যে যুক্তরাষ্ট্রে যাবেন না, এই বিষয়টি কয়েক দিন আগেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজকদের জানিয়েছেন। শাকিবের যুক্তরাষ্ট্রে না যাওয়ার ব্যাপারে মন্তব্য নেওয়ার জন্য একাধিকবার বিভিন্নভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। আয়োজকেরাও বিষয়টি নিয়ে কিছু বলতে নারাজ।


শাকিব খান যুক্তরাষ্ট্রে না গেলেও ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন তাহসান, চঞ্চল চৌধুরী, ইমন, ফারিয়া শাহরিন, নির্মাতা রাজ, মেহজাবীন, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, পূজা চেরি, জিয়াউল হক পলাশ প্রমুখ। শোটাইম মিউজিক এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৬ অক্টোবর নিউইয়র্কের কুইন্সে বসবে আসরটি, নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর খান আলম। তিনি জানান, নিউইয়র্কের আমাজুরা কনসার্ট হলে অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। 


ছবি: তাসনিয়া ফারিণ

চিত্রনায়ক ইমন বলেন, ‘শাকিব ভাইয়া কিছুদিন আগেই জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না। যত দূর জানি, দেশে উনি নতুন সিনেমার কাজ শুরু করবেন। সেই সিনেমার প্রি-প্রোডাকশনে সময় দিচ্ছেন। গতবার আমি যুক্তরাষ্ট্রে গিয়ে শাকিব ভাইয়ের বাসায় তিন দিন একসঙ্গে ছিলাম। দারুণ সময় কাটিয়েছি দুই ভাই। এবার তাঁকে খুব মিস করব।’



ছবি: শাকিব খান

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিজ্ঞাপনের শুটিংয়ে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ান শাকিব। শনিবার অংশ নেন ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে। সিনেমাটির পরিচালক তপু খান জানান, দুটি গানের শুটিং বাকি ছিল। খুব সুন্দরভাবে শেষ হয়েছে। চলতি বছরই মুক্তি পাবে সিনেমাটি।



আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৫১ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫৭ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে