ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

নিয়মিত শিক্ষার্থীদের থেকেই হবে চবি ছাত্রলীগের নতুন নেতৃত্ব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে পদপ্রত্যাশীদের সাত দিনের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর দুই কপি পাসপোর্ট ছবি ও জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান

জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে  যোগ্য ও মেধাবীদের দ্বারা নতুন কমিটি মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন।


বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। কমিটিতে পদ প্রত্যাশীদের দুই কপি জীবন বৃত্তান্ত আগামী ৭ দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।


এর আগে চবি ক্যাম্পাসে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ ও সাংবাদিকের গায়ে হাত তোলার কারনে চলমান কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত ঘোষণা করে।

Tag
আরও খবর