রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

মির্জাগঞ্জে শ্রমিকলীগের নতুন কমিটি, সভাপতি ফারুক ও সম্পাদক মহাসিন

নবনির্বাচিত সভাপতি মোঃ ফারুক খান ও সাধারণ সম্পাদক মোঃ মহাসিন খান

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা জাতীয় শ্রমিকলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী এক বছরের জন্য ৪৫ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি।


রবিবার (১৫ অক্টোবর) বিকালে পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।


নবগঠিত কমিটিতে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক খানকে সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মহসিন খানকে সাধারণ সম্পাদক করা হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহসিন খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে, জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী এবং আগামী সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্য নিয়ে উপরের নির্দেশনা মোতাবেক কাজ করবো। এজন্য আমি সকলের কাছে সহযোগিতা ও দোয়া চাই। 

নবনির্বাচিত সভাপতি ফারুক খান বলেন, আমাকে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নির্বাচিত করায় জেলা, উপজেলা ও ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমি সততা ও নিষ্ঠার সাথে এই অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো। আমি কমিটির সকল সদস্যবৃন্দকে সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট সংগ্রহের মাধ্যমে নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করবো। তাই সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করি। 

জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে এবং আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। তাই দলের ত্যাগী, পরীক্ষিত ও যোগ্যদের নিয়ে এক বছর মেয়াদি নির্বাচনমুখী এই কমিটি গঠন করা হয়েছে। 

আরও খবর