সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শৈলকুপায় দুর্বৃত্তদের হামলায় এক ইউপি সদস্য নিহত, আহত ২, বাড়ি-ঘর ভাংচুর




ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় আওয়ামীলীগের দু’পক্ষের দ্বন্দের জেরে হাবিবুর রহমান রিপন নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয় আমিনুর ও রাসেল নামের ২জন, এসময় বাড়িঘর ভাংচুরের ঘটনাও ঘটে। আজ সোমবার রাত ২টার দিকে উপজেলার মিনগ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন আবাইপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বর ও ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক। নিহতের পিতা আবুল কালাম আজাদ আবাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শৈলকুপা উপজেলার ১১নং আবাইপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিনের সমর্থক সাবেক ইউপি সদস্য রঞ্জু গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান ও জেলাপরিষদের সদস্য আওয়ামীলীগ নেতা মুক্তার মৃধার সমর্থক হাবিবুর রহমান রিপন গ্রুপের  মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৪ অক্টোবর রিপন মেম্বরের সমর্থক মুস্তাক হোসেনকে পিটিয়ে আহত করে রঞ্জু হোসেনের সমর্থকরা। এ ঘটনার প্রতিবাদে রিপন মেম্বররের সমর্থকরা রঞ্জু হোসেনের সমর্থক টেটন হোসেনকে পিটিয়ে আহত করে। এসব নিয়ে উভয় গ্রুপের নুর মোহাম্মদ মধু, হাসিবুল সহ ৪জন কে আটক করে পুলিশ ।

এসব নিয়ে রবিবার রাতে শৈলকুপা থানায় দু’পক্ষের বিরোধ মিমাংশায় কয়েকদফা বৈঠক হয় । শালিস-বৈঠকের পর গভীররাতে রিপন মেম্বরসহ কয়েকজন মোটরসাইকেল যোগে থানা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মিনগ্রামের পাশে আবাইপুর এলাকায় পৌছালে দুর্বৃত্তরা তাদের উপর অতর্কিতে হামলা চালায়। তাদের কে উপর্যুপরী কুপিয়ে- পিটিয়ে গুরুতর আহত করে। রাতেই আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে ইউপি সদস্য হাবিবুর রহমান রিপনকে মৃত ঘোষনা করে চিকিৎসক। আহত আমিনুর রহমান কে ফরিদপুর মেডিকেলে রেফার করা হয়, রাসেল ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ঘটনার পরে সোমবার সকালেও উভয় গ্রুপের বেশকিছু বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
নিহত রিপনের ভাতিজা নুর মোহাম্মদ মধু জানান, রাতে শালিসের পর থানা থেকে ফেরার পথে আবাইপুর নাপিত বাড়ির সামনে পৌছালে তাদের উপর অতর্কিতে হামলা হয়। সন্ত্রাসী-দুর্বৃত্তরা রাস্তার পাশের কলাবাগান থেকে উঠে এসে হামলা করে ।  এব্যাপারে জেলা পরিষদের সদস্য আওয়ামী নেতা মুক্তার মুধা  জানান সামাজিক দলাদলিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এদিকে আবাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন  বিশ্বাস  জানান সে আমার পরিষদের  মেম্বার রাতে শৈলকুপা থেকে বাড়ি ফেরার পথে দৃর্বিতরা তাকে কুপিয়ে আহত করলে চিকিৎসারত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে মাা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঠাকুর দাস জানান, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামীলীগের মধ্যে বিরোধ চলছিল, তা মিমাংশা করা হয়। মিমাংসার পরে রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় খুন হন ইউপি সদস্য হাবিবুর রহমান রিপন ।  এব্যাপারে ঝিনাইদহ জেলার এডিশনাল এসপি মোঃ আবিদ হাসান জানান, এই ঘটনা ঘটার সাথে সাথে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে যাতে এলাকায় আর এরকম ঘটনা না ঘটে।এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আটকের জন্য বিভিন্ন জায়গায় আমরা অভিযান শুরু করছি।

Tag
আরও খবর