নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

রূপগঞ্জে বেপরোয়া চাঁদাবাজরা ।। জিম্মি ব্যবসায়ীরা।। ভাগ বাটোয়ারা নিয়ে ঘটে সংঘর্ষ।।


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় বেপরোয়া হয়ে পড়েছে চাঁদাবাজরা। তাদের কাছে জিম্মি ভুলতা গাউছিয়ার ফুটপাতের ব্যবসায়ীরা।  অসহায় হয়ে পড়েছে এখানকার ফুটপাত ব্যবসায়ীরা। তাদের কাছ থেকে ছাড় পাননা স্থানীয় কৃষকও । স্থানীয় কৃষক বাড়তি আয়ের লক্ষ্যে বাজারে সবজি নিয়ে আসলে গুনতে হয় ২ থেকে ৩শ টাকা।  এ চাঁদা না দিলেই অত্যাচারে শিকার হচ্ছে অনেকে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দু'পাশে অবৈধ ভাবে গড়ে উঠেছে সহস্রাধিক দোকান পাট।  এখানে প্রতি মাসে প্রায় অর্ধকোটি চাঁদা আদায় হয়। 

এ চাঁদার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে তাদের  মধ্যে  প্রায়ই ঘটে সংঘর্ষ। বিগত ৪-৫ বছর পূর্বে ফুটপাতের চাঁদার টাকা নিয়ে স্থানীয় যুবলীগ নেতা পলিথিন জাকির নামে এক জন খুন হয়।


এদিকে চাঁদার টাকা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে  গত ১৫ অক্টোবর  ছাত্রলীগকর্মী ইমন ওরফে ইমু বাহিনী ও ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল সিকদারের লোকজন রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল সিকদারের অনুসারী  সুমন মিয়া নামক এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়। সে দীর্ঘদিন ধরে  ফয়সাল সিকদারের পক্ষে ফুটপাত থেকে চাঁদা আদায় করে আসছে।  এ ঘটনায় ৮-১০ জন পথচারী আহত হয়েছে। 


এ ঘটনায়  সুমন মিয়া বাদী হয়ে  ভুলতা ইউনিয়ন পাচাইখা এলাকার মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে ইমন ওরফে ইমু, মৃত কবিরের ছেলে রাশেদ আবিদ এর ছেলে নাইম, ডহরগাও এলাকার আসাদের ছেলে রিয়াদ, মিয়াবাড়ী এলাকার খলিল মুক্তারের ছেলে ফাহিম, ভায়েলা এলাকার মতিন এর ছেলে আশিক এছাড়াও অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। 


রূপগঞ্জ থানা ওসি এএফএম সায়েদ বলেন, ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় সুমন মিয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর