সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

২৭৫ বছরের পুরনো ভোলার "হায়দার মহল" ৷


হায়দার মহল যা পরিচিত হায়দার আলি জমিদার বাড়ি নামে।  ভোলা জেলার  বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের পেট মানিকা গ্রামে অবস্থিত এ জমিদার বাড়িটি। বাংলা ১১৫৫ সালে তৎকালীন জমিদার হায়দার আলি বাড়িটি নির্মাণ করেন ৷ এবং তার নামানুসারেই জমিদার বাড়ির নামকরণ করা হয় হায়দার মহল। তিনতলা বিশিষ্ট এই বাড়িটি ১৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত যা এখনো জমিদারী ইতিহাসের সাক্ষ্য বহন করে আছে। জমিদার হায়দার আলীর ৬ ছেলে ছিল ৷ যারা হলেন, আসমত আলী মিয়া, হেদায়েত আলী, এহসান আলী, এমদাত আলী, ইয়াকুব আলী ও লুতফে আলী। ২০ বছর জমিদারী পেশায় থাকাকালীন সময়ে ৪২ বছর বয়সে হায়দার আলী মারা যান। পরবর্তীতে তার দুই পুত্র এমদাদ আলী ও লুতফে আলী ১৯৪৭ সাল পর্যন্ত জমিদারী প্রথা ধরে রাখেন। তার অন্য ছেলেদের মধ্যে ইয়াকুব আলী বৃটিশবিরোধী আন্দোলনে খেলাফত ও কংগ্রেস কর্মী হিসেবে বড় ভূমিকা পালন করেন । জমিদার হায়দার আলী চার হাজার একর সম্পত্তির মালিক ছিলেন ৷

বর্তমানে এই বাড়িটির মূল ভবনে কেউ বসবাস করেন না। তবে বাড়ির ভিতরে নতুন ঘর নির্মান করে বসবাস করছে হায়দার আলীর বংশধররা ৷

পুরোনো এই পরিত্যক্ত ভবনটিতে মানুষ আসে ভ্রমনের জন্য। ইতিহাস জানার জন্য। পর্যটকরা বলেন এ জমিদার বাড়ি আমাদের ভোলার গর্ব। ২৭৫ বছরের ইতিহাস লেখা আছে এ বাড়িতে। অনেকে এখনো জানেইনা যে ভোলায় এমন একটি জমিদার বড়ি আছে। ভোলার একটি বৃটিশ আমলের ইতিহাস আছে।


আরও খবর