জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

লক্ষ্মীপুরে ডাকাতি ও হত্যা মামলার ১১ আসামির যাবজ্জীবন

লক্ষ্মীপুর সদরে ২০০৫ সালে ডাকাতি করতে গিয়ে খুন করা হয় মুকবুল নামে এক গৃহকর্তাকে। দীর্ঘ ১৮ বছর পর ওই মামলার ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। রায়ের সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন বাকিরা পলাতক রয়েছে। 


মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

আসামিরা হলেন- কাওছার, আবুল হোসেন, ছোট কামাল, হোসেন প্রকাশ পাটোয়ারী, বেলাল, আনোয়ার হোসেন, রিপন, কবির হোসেন, ইসমাইল হোসেন, আলমগীর ও আবুল কালাম বাহার। রায়ের সময় উপস্থিত ছিলেন হোসেন প্রকাশ পাটোয়ারী। বেকসুর খালাস প্রাপ্তরা হলেন লিপি ও নূর নাহার।


জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,২০০৫ সালে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মুকবুল হোসেনের ঘরে একদল ডাকাত হানা দেয়। ওইসময় মুকবুল হোসেন বাদা দিলে ডাকাতদল তাকে গুলি করে,এতে তার মৃত্যু হয়। এরপর তার মেয়ে দেলোয়ারা বেগম অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। উক্ত মামলা পুলিশ দীর্ঘ তদন্ত পর ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে।  দীর্ঘ শুনানি পর আজ আদালত এ মামলার ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসময় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছর কারাদণ্ড দেন।

আরও খবর