জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ঝিনাইগাতীর আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন। ৩ অক্টোবর সোমবার আয়নাপুর উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।


পরদিন ৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান হাসান। প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল উক্ত ফলাফল ঘোষণা করেন। এদিকে আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে হাসানুজ্জামান হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি হাসানুজ্জামান।


এসময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে অভিভাবক মহলসহ স্থানীয় সর্বস্তরের জনতার সার্বিক সহযোগীতাও প্রত্যাশা করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি। সভাপতি নির্বাচনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সাবেক ছাত্রলীগের সভাপতি ও বর্তমান ঝিনাইগাতী বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, জেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য আয়শা সিদ্দিকা রুপালীসহ নব-নির্বাচিত অভিভাবক সদস্য প্রতিনিধি, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী। 



আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯০ দিন ৫ ঘন্টা ৩৩ মিনিট আগে