অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কম দামে শাওমি রেডমি এটু প্লাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-10-2023 02:05:35 am

© সংগৃহীত ছবি


নতুন স্মার্টফোন দেশের বাজারে এনেছে শাওমি । রেডমি এটু প্লাস ফোনটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর মিডিয়াটেক হেলিও জিথ্রিসিক্স এবং ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি। এতে আরও রয়েছে ৮ মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা সিস্টেম।


বাংলাদেশে রেডমি এটু প্লাস স্মার্টফোনটি অনুমোদিত শাওমি স্টোর, পার্টনার স্টোর এবং বিভিন্ন রিটেইল চ্যানেলে পাওয়া যাচ্ছে। কালো, হালকা সবুজ এবং হালকা নীল - এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। এই ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯,৯৯৯ টাকা। আর ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১০,৯৯৯ টাকা।


শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমির রেডমি এটু প্লাস, বাংলাদেশের মার্কেটে আনতে পেরে আমরা আনন্দিত। স্মার্টফোন গ্রাহকরা এখন প্রায়ই ভার্চুয়াল র‍্যামের অফারে বিভ্রান্ত হচ্ছেন যা শুধুমাত্র অস্থায়ী সমাধান দিয়ে থাকে। এই কারণে রেডমি এটু প্লাস ফোনটিতে আমরা একচুয়াল র‍্যামের উপর গুরুত্ব দিয়েছি। কর্মক্ষমতার ক্ষেত্রে রেডমি এটু প্লাস অবশ্যই ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করতে পারবে।  


রেডমি এটু প্লাস ফোনে মিডিয়াটেক হেলিও জিথ্রিসিক্স চিপসেট ব্যবহার করা হয়েছে। যেখানে রয়েছে ২.২ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর। এই কনফিগারেশনে ব্যবহারকারীরা ব্রাউজিং এবং মাল্টিমিডিয়ায় কাজ অনায়াসে করতে পারবেন। স্মার্টফোনটির র‍্যামে রয়েছে এলডিডিআর৪এক্স + ইএমএমসি ৫.১ মেমরির সুবিধা। এছাড়া এতে আছে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা।


ফোনটির ডিসপ্লের আকার ৬.৫২ ইঞ্চি এবং এটি একটি এইচডি+ ডট ড্রপ ডিসপ্লে। ব্যবহারকারীরা এতে গেম খেলার পাশাপাশি মুভি দেখতে পারবে স্বাচ্ছন্দ্যভাবে। এর রেজোলিউশন ১৬০০ x ৭২০ এইচডি+ এবং অনুপাতে ২০:৯। 


রেডমি এটু প্লাসে আছে ডুয়াল-ক্যামেরার সুবিধা। যার মধ্যে একটি হলো ৮ এমপির প্রাইমেরি ক্যামেরা এবং অপরটি ৫ এমপির ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। রেডমি এটু প্লাসে রয়েছে ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি। যা ১০ ওয়াটে দ্রুত চার্জিং ক্ষমতাসম্পন্ন এবং নিশ্চিত করে দীর্ঘ ব্যাটারি লাইফ।

আরও খবর
6adb2e6cdf040-231026035244.webp
তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল

৯ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে




6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৭৬ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৯৬ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৮১ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে