বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

৫০ পার্সেন্ট ড্রাইভার ঠিকমত চোখে দেখেন না

৫০ পার্সেন্ট ড্রাইভার ঠিকমত চোখে দেখেন না



নোয়াখালীতে পেশাদার চালকদের কর্মশালায় বক্তারা,

৫০ পার্সেন্ট ড্রাইভার ঠিকমত চোখে দেখেন না


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর সোনাপুর বিআরটিসি বাস ডিপোতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) নোয়াখালী সার্কেল এ কর্মসূচির আয়োজন করে।


কর্মশালায় পেশাদার চালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কেন্দ্রে চালকদের চক্ষু , রক্তচাপ, গ্গকোমিটারের মাধ্যমে Random Blood Sugar (RBS) এর পরীক্ষা করার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।


বিআরটিএ নোয়াখালী সার্কেলের মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানীর সভাপতিত্বে ও বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়ের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডা: মো.সোহরাব হোসেন প্রমূখ।


প্রশিক্ষণ কর্মশালায় পেশাজীবী চালকদের প্রসঙ্গ টেনে সিভিল সার্জনের প্রতিনিধি ডা:মো.সোহরাব হোসেন বলেন,আমরা চেম্বারে প্র্যাকটিস করলে ওখানে ১০জন রোগী পেলে আমরা ২জনের প্রেশার বেশি পাই বা ডায়াবেটিস পাই। চোখে সমস্যা দেখি ১০জনের মধ্যে ২জন বা ৩জন। খুবই দুঃখজনক  মাঠ পর্যায়ে ক্যাম্পেইন করার সময় প্রথম দিন আমরা ২৫-২৬জনের পরীক্ষা থেকে ৮-১০জনের হাই প্রেশার পাই, কিন্ত ঊনারা জানেন না। ২২ ডায়াবেটিস নিয়ে একজন ড্রাইভার কুমিল্লা থেকে নোয়াখালী আসছে।


তিনি আরো বলেন, আর ৫০ পার্সেন্ট ড্রাইভার আছে যারা ঠিকমত চোখে দেখেন না। তাদের চোখে অনেক কম পাওয়ার। তাদেরকে জিজ্ঞাসা করলাম কিভাবে যান। বলে আমিতো দেখি। ঊনি যেটা দেখে, ঊনি ভাবে সবাই এটাই দেখে, এটা নরমাল। ঊনি যে লেভেলে ঝাপসা-ঝাপসা দেখে ঊনি ভাবে আমরাও এ রকমই দেখি। এটাই ঊনার কাছে নরমাল। কারণ ঊনি জানেনা,ক্রটি কোথায়।  এজন্য আমরা যাদের চোখে সমস্যা দেখেছি তাদেরকে বলেছি এখানে আসার জন্য।  আমরা ঊনাদেরকে প্রেসক্রাইব করে দেব। ঊনি শুধু চশমা বানাবে।

আরও খবর