নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

রূপগঞ্জের কাঞ্চন-রূপসী সড়কে মঞ্চ তৈরি করে রেস্টুরেন্টের উদ্বোধনীর প্রস্তুতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের মুড়াপাড়া বাজার এলাকায়  ১শ ৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মি  সড়কের এক পাশ বন্ধ করে একতারা নামক রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল ১৮ অক্টোবর বুধবার  মুড়াপাড়া বাজারের চেয়ারম্যান মার্কেটের সামনে এ মঞ্চ তৈরির কাজ শুরু করে প্যান্ডেল শ্রমিকরা। এতে সারাদিনই রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি পোহাতে হচ্ছে এ সড়কের বিভিন্ন যানবাহন ও যাত্রীদের। জানা গেছে, আজ ১৯ অক্টোবর  বৃহস্পতিবার একতারা রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শ্রী বাবু চন্দন শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুইয়া। অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন সংগীত শিল্পী পথিক নবী, বাংলার গায়েন শানজিদা রিমি, জাহিদ খান ও বিউটি খান।


এ সড়কে চলাচলরত ট্রাক ড্রাইভার সামসুল মিয়া বলেন, সড়কের এক পাশ বন্ধ করে প্যান্ডল করার কারনে দীর্ঘ যানজট লেগে আছে। যানজটের কারণে ১ মিনিটের রাস্তা ১ ঘন্টায়ও যেতে পারি নাই। 


প্রাইভেট কার চালক বলেন দুলাল মিয়া বলেন, আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কুমিল্লার উদ্দেশ্য রওনা দিয়ে কাঞ্চন-রূপসী সড়কের মুড়াপাড়া বাজারে এসে জেমে আটকা পরি। 


কভারভ্যান চালক খন্দকার মিয়া বলেন, এ সড়কে আসছি দ্রুত ঢাকা যাবো বলে। কিন্তু মুড়াবাজারের একটু আগে বানিয়াদি সুইচগেইট  এসে দীর্ঘ জ্যামে আটকে পড়ি। বাজারে পৌঁছে দেখি এ সড়কের এক বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়।  কখন ঢাকায় পৌঁছাবো বলা যাচ্ছে না।


এ বিষয়ে একতারা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বাবু মিয়ার সঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে কথা না বলে মটর সাইকেলযোগে চলে যায়। 


এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সিমন সরকার বলেন, ইউএনও স্যার বললে সরজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।


এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। 

Tag
আরও খবর