রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলামের দাফনকাজ সম্পন্ন

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলামের জানাজা ও দাফনকাজ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে আজ।

বুধবার (১৮ই অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ মুক্তিরহাটে বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলামের জানাজা নামাজের আগে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। ডোমার থানা পুলিশের সহযোগিতায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় রাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করেন—সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শমশের আলী, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল আলম রব্বি, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম রব্বানী, ভোগডাবুড়ী ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার (কানু), ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান, সদস্য শরীফ মোহাম্মদ আলী সাজু, শাহাদাত হোসেন, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ডন প্রমূখ।

জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, গতকাল রাতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে অসুস্থ্যতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম।

Tag
আরও খবর