এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

উখিয়া পুলিশের অভিযান: ৫১ রোহিঙ্গা আটক

রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাচ্ছিলেন তাঁরা, নানা অজুহাতে ক্যাম্প থেকে বের হয়ে টমটম এবং বাসে করে যাচ্ছিলেন কক্সবাজারের উদ্দেশ্যে, এর মধ্যে উখিয়া থানা পুলিশ শুরু করে সাঁড়াশি অভিযান।

বৃহস্পতিবার বিকেলে উখিয়ার মুহুরিপাড়া টেকনিক্যাল কলেজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে বের হয়ে আসা ৫১ জন রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

আটক রোহিঙ্গারা জানায়, ক্যাম্প থেকে তাঁরা পালিয়ে উখিয়ার বিভিন্ন জায়গা এবং কক্সবাজার শহরের দিকে যাচ্ছিলো ।



এদিকে পুরো অভিযানের নেতৃত্বে দিয়েছেন

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী, তিনি জানান, রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় গিয়ে অপরাধকাজে জড়াচ্ছে, ক্যাম্প থেকে বের হওয়া ঠেকাতে পুলিশের এ বিশেষ অভিযান।



এদিকে চলতি মাসেই ক্যাম্প থেকে বের হয়ে যাওয়া দেড় হাজারেরও অধিক রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

আটক রোহিঙ্গাদেরকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জদের কাছে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag
আরও খবর