তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

বিশ্বনাথে মোকাব্বিরের ভিত্তি প্রস্তর ফলক ভাংলো দুর্বৃত্তরা



বিশ্বনাথে মোকাব্বিরের ভিত্তি প্রস্তর ফলক ভাংলো দুর্বৃত্তরা 



এস.পি.সেবু

বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:


উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের দক্ষিণ ভোলাগঞ্জে স্থাপিত ভিত্তি প্রস্তর ফলক ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।

২০ অক্টোবর ভোরে স্থানীয়রা ভিত্তি প্রস্তর ফলকটি ভাঙ্গা দেখতে পান।


১৯ অক্টোবর দিবাগত রাতে কে বা কারা এটি ভেঙেছে তা সনাক্ত করতে পারেননি এলাকাবাসী। তবে এ নিয়ে ব্যাপক জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে এলাকায়।  


সরজমিনে গিয়ে ফলকটি ভাঙ্গা ও কৌতুহলী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এব্যাপারে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা এস এম রফিক আহমদ বলেন, সংসদ সদস্য মোকাব্বির খানের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। তারা চায়না এলাকার উন্নয়ন হোক। 


এসময় উপস্থিত এলাকার সুনু মিয়া, মাসুক মিয়া, খালিক মিয়া, তুরণ মিয়া, নুরুল আমিন সরদার, আব্দুল জব্বার, আরশ আলী, কবির আহমদ একি অভিযোগ করেন। 


বিগত ২৫ সেপ্টেম্বর ২৩ ইং সোমবার দক্ষিণ ভোলাগঞ্জ এলজিডি রোড মদনপুর কমিউনিটি ক্লিনিক ভায়া মদনপুর জামে মসজিদ টু প্রতাপপুর সি এন্ড বি রোড উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মোকাব্বির খান। 


এরপর ১৩ অক্টোবর কাজ না করে ভিত্তি প্রস্তর ফলক স্থাপন, রাস্তা পাকাকরণ কাজে ঘুষের অভিযোগ এনে খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরকে নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুন নুর ও বিশ্বনাথ পৌরমেয়র মুহিবুর রহমানের একটি ভিডিও প্রকাশে এলাকায় উত্তেজনা বিরাজ করে। তার প্রেক্ষিতে সভাপতি আব্দুন নূর কে সাময়িক বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা আওয়ামীলীগ। বর্তমানে খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগ দুই ভাগে বিভক্ত লক্ষ্য করা যাচ্ছে। 


রাস্তাটি পাকাকরণ নিয়ে চরম মতানৈক্য সৃষ্টি হয়েছে চারিগ্রাম এলাকায়। এরি রেষ কাটতে না কাটতে আজ দুর্বৃত্তদের দ্বারা ভিত্তি প্রস্তর ফলক ভাঙ্গা নিয়ে পরিস্থিতি উদ্বেগজন বলে জানিয়েছেন এলাকার একাধিক বাসিন্দা। এ নিয়ে আওয়ামীলীগ সভাপতি আব্দুন নূর পক্ষ কে দোষারোপ করা হচ্ছে।


এব্যাপারে সভাপতি আব্দুন নূর জানিয়েছেন কে কারা এটি করেছে তা আমি কিছুই জানিনা এবং আমার সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। 


বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, ভিত্তি প্রস্তর ফলক ভাঙ্গার কোন অভিযোগ কারো পক্ষ থেকে পাইনি। বিষয় টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


Tag
আরও খবর