চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা

ইবিতে 'সালাত সংক্রান্ত বিপরীতধর্মী হাদীসের সমাধানে ফকীহগণের ভূমিকা' শীর্ষক সেমিনার


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'সালাত সংক্রান্ত বিপরীতধর্মী হাদীসের সমাধানর ফকীহগণের ভূমিকা'' শীর্ষক পিএইচডি গবেষণা সেমিনার-১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।



সেমিনারে 'বিপরীতধর্মী হাদিস পরিচিতি, কারণ ও সমন্বয় নীতি : একটি বিশ্লেষণ' প্রবন্ধ শিরোনামে একটি পর্যালোচনা উপস্থাপন করা হয়। গবেষণায় গবেষক মো. রফিকুল ইসলাম অধ্যাপক ড. মো. মইনুল হকের তত্বাবধায়কে এই গবেষণা উপস্থাপন করেন। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এম এরশাদ উল্লাহ। অনুষ্ঠানটি অধ্যাপক ড. মোহা. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান। এছাড়া দোয়া মোনাজাত পরিচালনা করেন সাবেক ডিন প্রফেসর ড. মো. আকবর হোসাইন।


আলোচক হিসেবে উপস্থিত অধ্যাপক ড. মো. জাকির হোসাইন ও অধ্যাপক ড. মো. আকতার হোসেন। উন্মুক্ত আলোচনা অংশগ্রহণ করেন

অধ্যাপক ড. মোঃ সেকেন্দার আলী ও অধ্যাপক ড আ.হ.ম নুরুল ইসলাম। আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আ.ফ.ম আকবর হোসাইন এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহমানসহ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন।


সভাপতির বক্তব্যে আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড.সৈয়দ মাকসুদুর রহমান বলেন, 'যেকোন গবেষণা তার মৌলিক তত্ত্ব ও তথ্যের মাধ্যমে সমৃদ্ধি লাভ করে। হাদীসের যেকোনো বিপরীতধর্মী বিষয়ে সমাধান করতে গেলে ফকীহ ও মুহাদ্দিস হওয়া অত্যন্ত জরুরী।'

আরও খবর