চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

রূপগঞ্জে কভার ভ্যান-ইজিবাইকের সংঘর্ষ- আহত ৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কভারভ্যান-ইজিবাইক সংঘর্ষে  ৭ জন আহত হয়েছে। গতকাল ২২ অক্টোবর রবিবার  উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের  উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে উপজেলার কাঞ্চন পৌরসভার দক্ষিণ বাড়ৈপাড় এলাকার  নুর ইসলামের ছেলে  বাচ্চু মিয়া ও তার স্ত্রী  সাহিদা বেগমের অবস্থা আশংকাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তারা হলেন কাঞ্চন পৌরসভার  বাড়ৈপাড় এলাকার সেলিম মিয়ার ছেলে শাওন (১২), জামালদীর ছেলে কবির (৬০), আবুল হোসেনের মেয়ে ইমা (১৩)। সে হাটাবো আদর্শ স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী, ইজিবাইক চালক রনি (২৭), তার স্ত্রী তামান্না আক্তার, হাটাবো আতলাশপুর এলাকার তানজিদ মিয়ার স্ত্রী লিমা আক্তার।  

ইজিবাইক চালক  রনি জানান, ইজিবাইকে শিশু সহ ৭জন যাত্রী নিয়ে  হাটাবো থেকে ছেরে মুড়াপাড়ার উদ্দেশ্যে রওয়ানা করে বানিয়াদী এলকার মোড়ে আসলে রূপসীর দিক থেকে এসকোয়ার কোম্পানি নামক কভার ভ্যান  ঢাকা মেট্টো ম ১১-১৭৪৩ বেপরোয়া গতিতে এসে ইজিবাইকের উপরে তুলে দেয়। ইজিবাইকে থাকা ৮ জনের মধ্যে ৭ জনই গুরুতর আহত হয়। কিন্ত ২ জনের অবস্থা আশংকা জনক। এ ঘটনায়  ইজিবাইকটি ধুমরে মুচকে যায়।

এ ঘটনায় কভারভ্যান চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর