‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

৮ ডিজিটাল ব্যাংককে নীতিগত অনুমোদন

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-10-2023 04:20:13 pm

© সংগৃহীত ছবি

নগদ টাকার ব্যবহার কমানোর অংশ হিসেবে ৮টি ডিজিটাল ব্যাংককে কার্যক্রম পরিচালনার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। রোববার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়।


 লাইসেন্স পেতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- নগদ ডিজিটাল ব্যাংক, কড়ি ডিজিটাল ব্যাংক, বিকাশ ডিজিটাল ব্যাংক, ডিজি-টেন, ডিজিটঅল, স্মার্ট ডিজিটাল ব্যাংক, জাপান-বাংলা ডিজিটাল ব্যাংক এবং নর্থ ইস্ট ডিজিটাল ব্যাংক। 


এরমধ্যে নগদ এবং কড়ি ডিজিটাল ব্যাংক প্রাথমিকভাবে কার্যক্রম শুরু করবে। এই দুই প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণের পর অন্য ব্যাংকগুলোর লাইসেন্স দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

 

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, প্রাথমিকভাবে দুটি প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের দেয়া প্রক্রিয়া সম্পন্ন করে কার্যক্রম শুরু করতে পারবে। প্রতিষ্ঠানগুলো হলো নগদ ডিজিটাল ব্যাংক এবং কড়ি ডিজিটাল ব্যাংক। এই দুটির পারফরম্যান্স দেখে বাকিগুলোকে কার্যক্রম চালানোর অনুমতি দেয়া হবে। তারা ৬ মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের শর্ত পূরণ করে আবেদন করতে পারবে।

  

উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন ডিজিটাল ব্যাংক চালুর অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ১৫ জুন নীতিমালা জারি করা হয়। আগ্রহীদের লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন জমা দিতে গত ২১ জুন একটি ওয়েব পোর্টাল চালু করা হয়। আবেদনের সময়সীমা বেঁধে দেয়া হয় গত ১ আগস্ট পর্যন্ত। তবে নির্ধারিত সময়ে কোন আবেদন জমা না পড়ায় গত ৩০ জুলাই ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময়সীমা ১৭ আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক। 

আরও খবর






6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩১ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৩২ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে