রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল

কানাডীয়দের ভিসা সেবা চালু করতে যে শর্ত দিয়েছে ভারত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-10-2023 02:46:29 am

ভারত-কানাডার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরুর পরপরই গত সেপ্টেম্বরে কানাডীয় নাগরিকদের ভিসা সেবা বন্ধ করে দেয় নয়াদিল্লি। নিরাপত্তা হুমকির কারণে কানাডায় ভারতীয় দূতাবাসের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে সেসময় দাবি করেছিল ভারত। এখন তারা বলছে, কানাডায় ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত হলেই কানাডীয়দের ফের ভিসা দেয়া হবে।


গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে আততায়ীর গুলিতে নিহত হন খালিস্তানি আন্দোলেনের নেতা হরদীপ সিং নিজ্জার।


এই হত্যাকাণ্ডে ভারত সরকার জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত ১৮ সেপ্টেম্বর কানাডার হাউজ অব কমন্সের সভায় ট্রুডো বলেন, হরদীপ সিং হত্যায় ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে কানাডার গোয়েন্দা সংস্থা।


তবে নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকার জড়িত থাকার গুরুতর এই অভিযোগকে ‘মনগড়া’ এবং ‘উদ্দেশ্য প্রণোদিত’ বলে নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই ধরনের ‘ভিত্তিহীন অভিযোগ’ খালিস্তানি সন্ত্রাসী ও উগ্রপন্থিদের ওপর থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার প্রচেষ্টা মাত্র।


এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনা ঘটে। সেসময় কানাডীয়দের ভিসা দেওয়াও বন্ধ করে দেয় ভারত।


তবে সম্পর্কের এই টানাপোড়েন শুরুর আগেই খালিস্তানপন্থিদের হুমকির কথা উল্লেখ করে কানাডায় নিজ কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত।


গত জুলাইয়ে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি টুইট করে বলেন, দেশটি কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি ‘খুব গুরুত্ব সহকারে’ নিয়েছে।



সেপ্টেম্বরে কানাডীয়দের জন্য ভিসা সেবা স্থগিত করার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, কানাডায় তাদের হাইকমিশন এবং কনস্যুলেটগুলোর কিছু কূটনীতিককে হুমকি দেওয়া হয়েছে, যা তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করেছে।


এর মধ্যে চলতি সপ্তাহে ভারত থেকে ৪১ জন কূটনীতিককে ফিরিয়ে নিয়েছে কানাডা। নয়াদিল্লি আগেই জানিয়ে দিয়েছিল, ২০ অক্টোবরের মধ্যে তাদের ফিরিয়ে নিতে হবে। না হলে তাদের কূটনৈতিক অনাক্রম্যতা (ডিপ্লোম্যাটিক ইমিউনিটি) বাতিল করা হবে বলে হুমকি দিয়েছিল ভারত।


ভারত সরকারের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেছে কানাডা। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যও।


কূটনীতিক প্রত্যাহারের পর নিজ নাগরিকদের ভারত ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে কানাডা।


তবে গত রোববার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, দ্বিমুখী কূটনৈতিক সমতা বজায় রাখার জন্য ভারতের এই সিদ্ধান্ত ভিয়েনা কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


বর্তমানে ভারত ও কানাডায় দুই দেশেরই ২১ জন করে কূটনীতিক রয়েছেন।


কানাডীয়দের ভিসা সেবা ফের চালু করা প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ভারত যদি দেখে, কানাডায় তাদের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে অগ্রগতি হয়েছে, তাহলেই কানাডীয় নাগরিকদের ভিসা ফের ইস্যু করা শুরু হবে।


সূত্র: বিবিসি

আরও খবর