মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপি'র দলীয় প্রধান কার্যালয়ের নীচে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরীর সময় বিএনপির দলীয় নেতা কর্মীরা একজন কে আটক করেছে বলে খবর পাওয়য় গেছে।
বুধবার(১১নভেম্বর) সন্ধ্যা ৬টার সময় কুলিয়ারচর উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের নীচে এঘটনা ঘটে। এঘটনাকে কেন্দ্র করে কুলিয়ারচর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করে বিএনপির নেতা কর্মীরা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে উত্তেজিত নেতাকর্মীরা "মা আর্ট অফসেট প্রেস এন্ড ডিজিটাল সাইন" নামের ছাপাখানাটিতে তালা ঝুলিয়ে দিয়েছে।
জানা যায় আটককৃত ব্যক্তির নাম কাজী জহিরুল ইসলাম।সে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামের কাজী মাইন ঊদ্দিনের ছেলে। পুলিশ হেফাজতে মাইন উদ্দিিন দাবী করেন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নিজের ছবি সংবলিত একটি ফটোকার্ট বা পোস্টার তৈরি করতেই তিনি কুলিয়য়রচরে আসে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা বিএনপির দলীয় প্রধান কার্যালয়ের নিচে অবস্থিত একটি ছাপাখানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। পরে উত্তেজিত নেতাকর্মীরা ‘মা আর্ট অফসেট প্রেস এন্ড ডিজিটাল সাইন’ নামের ছাপাখানাটিতে তালা ঝুলিয়ে দেন।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে কুলিয়ারচর সদর বিএনপির দলীয় প্রধান কার্যালয়ে নিচে এই ঘটনা ঘটে।
আটক কাজী জহিরুল ইসলাম ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামের কাজী মাইন উদ্দিনের ছেলে। পুলিশ হেফাজতে তিনি দাবি করেন, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজের ছবি সংবলিত একটি ফটোকার্ড বা পোস্টার তৈরি করতেই তিনি ওই প্রেসে এসেছিলেন।
১২ মিনিট আগে
১ ঘন্টা ৩১ মিনিট আগে
২ ঘন্টা ১৮ মিনিট আগে
২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭ ঘন্টা ২২ মিনিট আগে
১২ ঘন্টা ১৩ মিনিট আগে
১৯ ঘন্টা ২৭ মিনিট আগে