রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল

আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির দলীয় প্রধান কার্যালয়ের নিচে অবস্থিত একটি ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুলিয়ারচর বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় প্রধান কার্যালয়ের নিচে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটককৃত কাজী জহিরুল ইসলাম ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামের কাজী মাইন উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির দলীয় প্রধান কার্যালয়ের নিচতলায় অবস্থিত ‘মা আর্ট অফসেট প্রেস এন্ড ডিজিটাল সাইন’ নামের ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরি করা হচ্ছিল-এমন সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হন স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় হাতেনাতে কাজী জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ওই ছাপাখানায় তালা ঝুলিয়ে দেন। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কাজী জহিরুল ইসলাম দাবি করেন, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজের ছবি সংবলিত একটি ফটোকার্ড (প্লেকার্ড) বা পোস্টার তৈরির কাজ করাতেই তিনি ওই প্রেসে এসেছিলেন। এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক একজনকে আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আটককৃত ব্যক্তির দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও খবর