বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

লাঠি বাঁশ পাথর দিয়ে পুলিশের ওপর হামলা, এসআইসহ আহত ৪

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2022 12:41:54 pm

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক: 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রমে বিশৃঙ্খলা তৈরি করার কাজে বাধা দেওয়ায় লাঠি বাঁশ পাথর দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটেছে।


এতে থানার এসআই শামীম কবীর (২৬), কনস্টেবল কানু বিশ্বাস (২৫), নান্টু চক্রবর্তী (২৬) ও জহির রায়হান (২৪) আহত হয়েছেন। আহতরা ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাময়িক চিকিৎসা নিয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ওই রাতেই মাধব চন্দ্র দে (৬০) ও জয় চন্দ্র দেকে (২০) আটক করেছে পুলিশ। তাদের বাড়ি উপজেলার পাইকুরাটি গ্রামে।


সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পদ বিনষ্ট করার অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে।


ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের একটি কক্ষে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু হয়। এতে জনগণের সার্বিক নিরাপত্তা ও ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য ধর্মপাশা থানার দুজন এসআই, দুজন এএসআই ও ছয়জন কনস্টেবল দায়িত্ব পালনে নিয়োজিত হন।


পাইকুরাটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৩০০ থেকে ৩৫০ জন মানুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রমের জন্য অপেক্ষারত ছিলেন। উপজেলার পাইকুরাটি গ্রামের বাসিন্দা পিন্টু দে পলাশের (৩০) নেতৃত্বে ওই রাত ৮টার দিকে অতর্কিতভাবে কয়েকজন ব্যক্তি ভোটার হাল নাগাদ কার্যক্রমের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনকে ঠেলে ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রমের কক্ষে ঢোকার চেষ্টা করেন।


এতে সেখানে থাকা পুলিশ সদস্যরা বাধা দেন। এ অবস্থায় ক্ষিপ্ত হয়ে পিন্টু দে পলাশের (৩০) হুকুমে লাঠি, বাঁশ, পাথর, বালু ও কাদামাটি দিয়ে হামলাকারীরা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় ধর্মপাশা থানার এসআই শামীম কবিরসহ চারজন পুলিশ সদস্য আহত হন। হামলাকারীরা পাইকুরাটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের বারান্দায় থাকা ৫টি বেঞ্চ, ২টি চেয়ার ভেঙে ফেলার পাশাপাশি পরিষদ ভবনের একপাশে থাকা পুলিশ সদস্যদের ব্যবহৃত একটি মোটরসাইকেল বিনষ্ট করে।




রাত সোয়া ৮টার দিকে একদল পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে মাধব চন্দ্র দে ও জয় চন্দ্রকে আটক করা হয়।


পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক ওরফে ইকবাল বলেন, সরকারি কাজে বাধা, সরকারি সম্পদ বিনষ্ট ও দলবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত নিন্দাজনক। ঘটনার সময় সেখানে বিদ্যুৎ ছিল না। যারা এ ঘটনায় জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।


ধর্মপাশা থানার এসআই আব্দুস সবুর বলেন, দায়িত্বপালনরত পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া ও সরকারি সম্পদ বিনষ্ট করার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে শনিবার গভীর রাতে ধর্মপাশা থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় আটক হওয়ায় ওই দুজনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই দুজন আসামিকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর