নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

সৌদি-ইউএই থেকে ১৫ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করবে সরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-10-2023 11:59:53 am

২০২৪ সালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার। বুধবার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার অর্থনৈতিকবিষয় সংক্রান্ত কমিটির (সিসিইএ) ভার্চুয়াল বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রস্তাব অনুযায়ী অপরিশোধিত তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) আমদানি করা হবে। এর অর্থ হলো সরবরাহকারী নিযুক্তের ক্ষেত্রে কোনো দরপত্র বা প্রতিযোগিতামূলক নিলাম প্রক্রিয়া থাকবে না।


প্রস্তাবে উল্লেখ করা হয়, সৌদি আরামকো ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক অ্যাডনক সম্পূর্ণ অপরিশোধিত পেট্রোলিয়াম সরবরাহ করবে।


মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, প্রস্তাবে পেট্রোলিয়ামের দাম বা মূল্য উল্লেখ করা হয়নি, কারণ এটি নীতিগতভাবে অনুমোদনের জন্য এসেছিল।


বাংলাদেশে বছরে প্রায় ৬৫ লাখ টন পেট্রোলিয়াম তেল আমদানি করতে হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত এবং অবশিষ্ট পরিমাণ পরিশোধিত পেট্রোলিয়াম।


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের 'ভিশন ২০৪১ স্মার্ট টাওয়ার' পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঢাকার কাওরানবাজারে একটি বেসরকারি কোম্পানি নিয়োগের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। নির্মাণকাজ শেষে 'ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকো-সিস্টেম' প্রকল্পের আওতায় ভবনটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।


সূত্র: ইউএনবি

আরও খবর