দেশে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ লালপুরে অটো রিক্সার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ব্যাংকের অর্থায়নে বিদেশ সফরে নিষেধাজ্ঞা বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার আশাশুনিতে দুর্নীতি দমন কমিশনের সততা সংঘের জন্য তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন গ্রামেগঞ্জে আর চলবে না শালিস বানিজ্য চিলমারীতে প্রায় ২মাস থেকে, অনলাইন সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসি লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে সুতাং নদীতে এক যুবক নিখোঁজ। পীরগাছা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা কিশোরগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালো শিশু। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ নওগাঁয় সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে আদালতে মামলা ডিসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সাংবাদিকদের ক্ষোভ দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার দুর্গাপুরে রেল লাইন লালপুরে শিক্ষিকার ছোড়া ডাস্টারে রক্তাক্ত শিশু শিক্ষার্থী, রামেকে চলছে অস্ত্রোপচার কুলিয়ারচরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ের ধর্মগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে গতকাল মঙ্গলবার ৪ঠা অক্টোবর বিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী যুবক আহতের খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ধর্মগড় সীমান্তে ৩৭৩ নং পিলারে বাংলাদেশ অভ্যন্তরে ৩ যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় ডাঙ্গীপাড়া ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী বি,এস,এফ গুলি ছুড়লে এক যুবক আহত হয়েছে। আহত যুবক ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ গ্রামের আকবর আলী’র পুত্র ইউসুফ আলী (১৭)।


ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বর্তমানে আহত যুবক ঠাকুরগাঁওয়ে একটি বে-সরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ২ জন আহত যুবকের নাম জানা সম্ভব হয়নি।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বুধবার ৫ অক্টোবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহত যুবক ইউসুফ আলী চিকিৎসাধীন রয়েছে। অপর দুই যুবকের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Tag
আরও খবর



6a0347b58f840-120526093101.webp
তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

১ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে