সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় ফসলী জমি দখলে নিতে হামলা,আহত-২

কক্সবাজারের কুতুবদিয়ায় ফসলী জমি জবর দখলে নিতে পিতা ও পুত্র ২ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের  লোকজন।

 ২৬ অক্টোবর২০২৩ (বৃহস্পতিবার)  দুপুর ১. ৩০ টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ড পেচাঁর পাড়া গ্রামে  এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন; ওই গ্রামের মরহুম আব্দুল মোতালেব এর  পুত্র মোঃ নুর মোহাম্মদ  (৬০) ও মোঃ নুর মোহাম্মদের পুত্র মেহেদী হাসান (৩০)। 

প্রতক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, পশ্চিম আলী ফকির ডেইল শাহাজাহানের পুত্র নেজাম,মিজান ও কামরুল, অলি পাড়ার মোছাদ্দেক এর পুত্র মেহেরাজ, বাদশার পুত্র রিপন সহ অজ্ঞাত আরোও ৩/৪ জন অস্ত্রধারী অতর্কিত এ হামলা  চালায়। 

আহত নুর মোহাম্মদের পুত্র কলেজ ছাত্র ওয়াজির জানান, আমার পিতার ক্রয়কিত খতিয়ান ভুক্ত দীর্ঘ দিনের ভোগ দখলীয় ফসলী জমি দখলে নিতে পশ্চিম আলী ফকির ডেইল এর দখলবাজ শাহাজাহান লৌহার রড,দা,চুরি কিরিছ  নিয়ে পুর্ব পরিকল্পিতভাবে ভাড়াটিয়া অস্ত্রধারী সন্ত্রাসী এনে  অতর্কিত ভাবে আমার পিতা ও ভাই এর উপর হামলা চালায়।

আমার পিতার  মালিকানাধীন  ১০ শতক ফসলী  জমি দখলে নিতে পূর্বপরিকল্পিতভাবে স্কেবটার নিয়ে মাটি কাটতে আসলে আমার পিতা বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের অস্ত্রধারী সন্ত্রাসীরা আমার পিতার উপর হামলা চালায়, খবর পেয়ে বড় ভাই মেহেদী হাসান উদ্ধার করতে গেলে তাকে ও কুপিয়ে জখম করে।

 হামলায় গুরুতর আহত ২ জনকে স্হানীয়রা উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতেদর অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাদেরকে কক্সবাজার মেডিকেল হাসপাতালে রেফার করেন।

এ ব্যাপারে কুতুবদিয়া  থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা  জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

haque
Tag
আরও খবর