প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের অভিযানে ৬ চোরাকারবারী গ্রেফতার, বিদেশী মদসহ কসমেটিকস সামগ্রী উদ্ধার।


সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের অভিযানে ৬ চোরাকারবারী গ্রেফতার, বিদেশী মদসহ কসমেটিকস সামগ্রী উদ্ধার।


সুনামগঞ্জ জেলার ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিকের নেতৃত্বে ছাতক থানার অফিসার ও ফোর্সের সমন্ময় গঠিত একটি টিম অভিযান পরিচালনা করে ৫.৩৭৫ লিটার বিদেশী মদ ও ৩০ হাজার টাকা মূল্যের কসমেটিকস সামগ্রীসহ ৬ চোরাকারবারিকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর ২০২৩ খ্রি.) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক বাজারস্থ শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। হয়। এ সময় চোরাকারবারের সাথে জড়িত ঢাকার কেরানীগঞ্জ থানার কলাতিয়া গ্রামের মৃত রফিক মিয়া ছেলে লিখন আলী (২২), একই গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে দ্বীন ইসলাম (২৬), একই থানার বউনাকান্দি গ্রামের বশির উদ্দিনের ছেলে সম্রাট হোসেন (৩০) ও হৃদয় হোসেন (২৭) এবং মানিকগঞ্জের সিংগাইর থানার আটিপাড়া গ্রামের জমসের মৌল্লার ছেলে কাউসার আহমদ (৩০), একই গ্রামের আকরাম আলীর ছেলে রবিন মিয়া (২৩)কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নিকটে থাকা ব্যাগ ও কার্টুন তল্লাশি করে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের ভারতীয় সাবান, লোশন, শ্যাম্পুসহ অন্যান্য কসমেটিকস সামগ্রী এবং ৫.৩৭৫ লিটার ভারতীয় মদ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিগণ চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় মদ ও কসমেটিকস সামগ্রী বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখায় তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর