কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

ইসলামপুরে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান আব্দুস সাত্তার গ্রেপ্তার


জামালপুরের ইসলামপুর উপজেলায় মো. আব্দুস সাত্তার (৬২) নামে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুস সাত্তার ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়নের যমুনার পশ্চিমাঞ্চল দুর্গম জিগাতলা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

শুক্রবার (২৭) বিকেল সাড়ে ৪টায় জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ইসলামপুর থানা পুলিশ। এনিয়ে রাত ৮টার দিকে জামালপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে এসপি মো. কামরুজ্জামান বলেন,  'ডাকাত দলের প্রধান আব্দুস সাত্তার যমুনা নদী ও যমুনার তীরবর্তী এলাকার সাধারণ মানুষের কাছে এক মূর্তিমান আতঙ্ক। ভাড়াটে খুনি হিসেবে এলাকায় জনশ্রুতি থাকায় সাধারণ মানুষ তার বিরুদ্ধে কথা বলতে পারতো না। আব্দুস সাত্তারের বিরুদ্ধে ইসলামপুর থানায় হত্যাসহ ৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিলো। এরমধ্যে ইসলামপুর থানায় ২০০৭ সালে গরুচুরিসহ মারপিট এবং যমুনা নদীতে ডাকাতির অভিযোগে পৃথক ২টি মামলা, ২০১৭ সালে দোকান ঘরের ভিতরে ঢুকে ছমেদ আলী মেম্বার নামে একব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে ১টি মামলা, ২০১৩ সালে পাশ্ববর্তী গাইবান্ধার ফুলছড়ি থানায় ১টি হত্যা মামলা এবং ২০১৫ সালে বকশীগঞ্জ থানায় অস্ত্র ডাকাতির প্রস্তুতিগ্রহণের অভিযোগে ১টি মামলা।'

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাসের নেতৃত্বে ওসি সুমন তালুকদার, এসআই আক্রাম হোসেন, এসআই আজিজুর রহমান, কনস্টেবল শাহীন, মোবারক হোসেনসহ পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, 'আগামীকাল শনিবার গ্রেপ্তারকৃত ডাকাত দলের প্রধান আব্দুস সাত্তারকে জামালপুর আদালতে সোপর্দ করা হবে।'


আরও খবর