কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

হাটহাজারীতে স্বামীর হাতে স্ত্রীর খুন, অভিযুক্ত স্বামী আটক

হাটহাজারীতে স্বামীর হাতে রিনা আক্তার (৩৩) নামে এক গৃহবধূ মৃতু্য হয়েছে। গত ২৮ অক্টোবর (শুক্রবার) সকাল ৬টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া এলাকার খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রিনা আক্তার একই এলাকার জহুর আলম সওদাগরের পুত্র বদিউল আলম সোহাগ (৩৮) এর স্ত্রী। তাদের সংসারে ২টি কন্যা সন্তান রয়েছে সোহাগ পেশায় একজন অটোরিকশা চালক হলেও বছরে কয়েকবার মানসিক ভারসাম্যহীন হয়ে যায় বলে জানা গেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাটহাজারীতে স্ত্রীকে ঘটনার দিন সকালে ঘুম থেকে উঠে সোহাগ নতুন লুঙ্গি পড়ে বের হতে চাইলে তার স্ত্রী রিনা আক্তার তাকে বাঁধা প্রদান করে। এর জের ধরে রিনাকে গলা টিপে হত্যা করে স্বামী সোহাগ। ঘটনার পর বাড়ীর বিভিন্ন ঘরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে সোহাগ। একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এসে দেখে স্ত্রীকে হত্যা করে ইটপাটকেল নিক্ষেপ করছে সোহাগ। বংশের পরম্পরায় ছোটকাল থেকেই সোহাগ মানসিক ভারসাম্যহীন ছিলো বলেও জানা যায়। স্থানীয় ইউপি সদস্য তোফায়েল আহমদ বলেন, সোহাগ ছোটবেলা থেকে বছরের অধিকাংশ সময় পাগল থাকে। এ পর্যন্ত সে তিনটি বিবাহ করেন, প্রথম ও দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়। তৃতীয় স্ত্রীর সাথে সংসার চলাকালে প্রায় সময় বউকে বিভিন্ন অজুহাতে মারধর করতো। আজকেও স্ত্রীকে গলাটিপে হত্যা করেছেন। হাটহাজারী মডেল থানায় খবর দিলে পুলিশ এসে ভিকটিমের লাশ উদ্ধার করে নিয়ে যায় এবং সেইসাথে ভিকটিমের স্বামী সোহাগকেও আটক করে নিয়ে যায়। এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ওই গৃহবধূকে মারধর ও গলাটিপে হত্যা করা হয়েছে এবং সেই সাথে তাদের এক মেয়েকেও গলাটিপে ধরেছিল। সে একটু উগ্রপন্থী। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা রুজু করেন। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

Tag
আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

২ ঘন্টা ২৭ মিনিট আগে