ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

তারেক জিয়া বিদেশে বসে ষড়যন্ত্র করছে : এমপি হোসনে আরা

জামালপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা বলেছেন, 'আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়ন করছে। বিপরীতে বিএনপি নেতা তারেক জিয়া বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। সরকারের উন্নয়ন স্বীকার না করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশনের ক্যামেরার সামনে নাচে। বিএনপি দেশের উন্নয়ন বুঝে না।'



বুধবার (৫ অক্টোবর) বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলার দুর্গম সাপধরী ইউনিয়নের জোরডোবা গ্রামে সদ্য নির্মিত একটি গ্রামীণ রাস্তা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।


এ সময় এমপি হোসনে আরা আরও বলেন, 'ষড়যন্ত্রের কারণেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। ষড়যন্ত্র এখনো থেমে নেই। স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করেই যাচ্ছে। ষড়যন্ত্রের কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।' 


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের জিয়াউর রহমান সরাসরি জড়িত থাকার কথা উল্লেখ করে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি এমপি হোসনে আরা বলেন, 'জিয়াউর রহমানের মরণত্তোর বিচার হওয়া উচিৎ। কারণ সে খুনি।'


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবগলীগ নেতা মীর শরিফ হাসান লেলিন, সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহা আলম মণ্ডল, ইউপি মেম্বার আব্দুল ওয়াদুদ, ইউপি মেম্বার  মেহের আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মামুনার রশীদ মামুন প্রমুখ।


উল্লেখ্য, এমপি হোসনে আরার কোটায় বরাদ্দৃত ১০ টাকা ব্যয়ে জোরডোবা থেকে ইন্দুল্লামারী পর্যন্ত রাস্তাটি নির্মাণ করায় কটাপুর, রাজাপুর, ইন্দুল্লামারী, আকন্দপাড়াসহ ইউনিয়নের ২০টি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ চলাচলের দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন।


আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে