গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

দেশের জনগণকে ভালোবাসলে সুষ্ঠু জাতীয় নির্বাচন দেন: লক্ষ্মীপুরে চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সরকারকে লক্ষ্য করে বলেছেন,দেশকে ভালোবাসলে, দেশের জনগণকে ভালোবাসলে জনগনের দাবী হিসেবে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেন।  জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে সরকারকে চরম খেসারত দিতে হবে। জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে কোন সরকারই টিকেনি। বর্তমান আওয়ামী লীগ সরকারও টিকবে না। কাজেই পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন, এতে সকলেরই কল্যাণ হবে।



 শনিবার(২৮ অক্টোবর)  বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর  জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অব:) ইব্রাহিম এর সভাপতিত্বে প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় কমলনগর 'তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 


সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খালেদ সাইফুল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকি, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল বশর আজিজি, সাবেক জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাও: তৈয়ব সুলতানি, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের জেলা সভাপতি মাও: আবদুর রহিম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র পদপ্রার্থী মাও: জহির উদ্দিন,  জেলা সহ-সভাপতি মাও: দেলাওয়ার হোসাইন, মাও: মহিউদ্দিনসহ জেলা নেতৃবৃন্দ।


দলের যুগ্ম মহাসচিব গাজী আতাউ রহমান বলেছেন   আজকে বিএনপির উপর হামলা পরিকল্পিত চএ পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানায়। 


বক্তারা বলেন,  ভোটের সংস্কৃতি নির্মূল, উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা, সন্ত্রাস ও অর্থ পাচার করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়ার কারণে এই সরকার এখন গণধিকৃত ও কোনঠাষা হয়ে পড়েছে। সরকারের লোকজনের বেফাঁস কথাবার্তা শুনেই বোঝা যায় দেশি বিদেশী চাপে তারা বেসামাল হয়ে গছে।  সরকারের সময় ফুরিয়ে গেছে  এখনো তাদের শুভবুদ্দির উদয় হয়নি। ভাল চাইলে জাতীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় হন, নচেৎ টেনেহিচড়ে ক্ষমতা থেকে নামানো হবে।


উক্ত জনসভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন, বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মাও: নোমান সিরাজী, এসিস্ট্যান্ট সেক্রেটারি হাঃ লোকমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাও: ইমারান হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি ডা. নাছির আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাও: মোখলেছুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সাধারন সম্পাদক মুহাঃ ইউনুস।

আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে