সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি-জামায়াতের হরতাল সহিংসতার প্রতিবাদে মধুপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ

ছবি-দেশচিত্র

বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস নৈরাজ্য হরতাল দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে টাঙ্গাইলের  মধুপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের ব্যানারে এ কর্মসূচি করা হয়েছে। সন্ধ্যায় মধুপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে আনারস চত্বর হয়ে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। 

এর আগে বিকেলে ৫ টায় সংক্ষিপ্ত সমাবেশে মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান এর সভাপতিত্বে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ডা. মীর ফরহাদুল আলম মনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, আলোকদিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান ছিদ্দিক, যুবলীগের আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, আউশনরা কলেজের অধ্যক্ষ মুহাম্মদ কামরুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের নেতা রওশন আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ সজীবসহ ইউনিয়ন ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

Tag
আরও খবর